সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণায় রয়েছেন শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণায় রয়েছেন শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণায় রয়েছেন শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ রাজনীতিক ও সমাজসেবক শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া। স্থানীয় পর্যায়ে তাঁর ধারাবাহিক সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক সম্পৃক্ততা এবং জনসম্পৃক্ত উদ্যোগ তাঁকে ইতোমধ্যে একটি গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার কৃতিসন্তান। সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা হিসেবে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সদর থানার সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন প্রবাসী এই নেতা। বর্তমানে উনি সপরিবারে লন্ডন বসবাস করেন, বিগত বছরগুলোতে বিএনপির দুর্দিনে যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিসেবে বিভিন্ন জোনে উনি কাজ করে দরে পক্ষে জনমত সৃষ্টি করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল যুক্তরাজ্য শাখার সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের। ২০১২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পরিষদের নির্বাচনে উনি বিপুলভাবে সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সেই হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখেন। ২০১৩ সালের প্রাকৃতিক দুর্যোগের (টর্নেডো হয়েছিল) সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ঘর মেরামত, ত্রাণ বিতরণসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।

সাম্প্রতিক সময়েও তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন। সুহিলপুর এলাকায় এক বিএনপি কর্মীকে ঘর উপহার, দরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণে সহায়তা, কবরস্থান উন্নয়ন, মসজিদ-মাদরাসায়- মাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান এবং ঈদ উপলক্ষে অসচ্ছল মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান তাঁর মানবিক উদ্যোগের অংশ। এসব কর্মকাণ্ড স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

নির্বাচনকে সামনে রেখে তাঁর সম্ভাব্য ইশতেহার নিয়েও আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচিত হলে তিনি এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবেন। শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার থাকতে পারে তাঁর পরিকল্পনায়।

এছাড়া মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, মানবিক ব্রাহ্মণবাড়িয়া গঠন দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংগঠনগত অভিজ্ঞতা, সামাজিক দায়বদ্ধতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে শাহ মোঃ ইব্রাহিম মিয়া একজন সম্ভাবনাময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে উঠে এসেছেন। ইতোমধ্যে তাঁর নাম ঘিরে মাঠপর্যায়ে আলোচনা জোরালো হয়েছে।

তবে শেষ পর্যন্ত দলীয় ও রাজনৈতিক সমীকরণই নির্ধারণ করবে তাঁর নির্বাচনী অংশগ্রহণ। স্থানীয়দের প্রত্যাশা, সুযোগ পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ