— বিজ্ঞাপন —

‎সরাইলে বড়ইচারা-কাকুরিয়া মরা নদী খননের নামে ফসলি জমি কাটার অভিযোগ কৃষকদের : প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

‎কৃষকদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা নেওয়া না হলে তাঁদের মূল্যবান ফসলি জমি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে শুধু কৃষকরাই আর্থিক ক্ষতির মুখে পড়বেন না, এলাকার কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
17896
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

‎সরাইলে ‘মরা নদী খননের’ নামে কৃষিজমির মাটি বিক্রির অভিযোগ, জমি রক্ষায় কৃষকদের আকুতি
‎বড়ইচারা-কাকুরিয়া মরা নদী খননের নামে ফসলি জমি কাটার অভিযোগ; প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা
‎
‎ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল পাকশিমুল ইউনিয়নের বড়ইচারা-কাকুরিয়া এলাকায় ‘মরা নদী খনন’-এর নামে কৃষকদের ফসলি জমি কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজেদের কৃষিজমি ও জীবিকা রক্ষায় উদ্বেগ প্রকাশ করেছেন ভাটি অঞ্চলের কৃষকরা। তাঁদের অভিযোগ, নদী খননের আড়ালে ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হলে কৃষি উৎপাদন ও কৃষকদের জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে।



‎কৃষকদের দাবি, নদী খননের উদ্দেশ্য হওয়া উচিত পানিপ্রবাহ স্বাভাবিক করা, জলাবদ্ধতা নিরসন এবং এলাকার কৃষি ও পরিবেশের উন্নয়ন। কিন্তু খননের নামে যদি ব্যক্তিমালিকানাধীন ফসলি জমি কেটে মাটি বিক্রি করা হয়, তাহলে তা কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
‎এ অবস্থায় বড়ইচারা-কাকুরিয়া মরা নদী খনন কার্যক্রমের প্রকৃত উদ্দেশ্য, অনুমোদিত নকশা, সীমানা এবং খননকাজের বৈধতা যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে ফসলি জমি কেটে মাটি বিক্রির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।



‎ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রী এবং বিএনপির নেতাকর্মীদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন সরাইলের ভাটি অঞ্চলের কৃষকরা। 

— বিজ্ঞাপন —


তাঁদের দাবি, বিষয়টি সরেজমিনে তদন্ত করে কৃষিজমি কাটার সত্যতা যাচাই করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং কৃষকদের জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
‎
‎কৃষকদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা নেওয়া না হলে তাঁদের মূল্যবান ফসলি জমি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে শুধু কৃষকরাই আর্থিক ক্ষতির মুখে পড়বেন না, এলাকার কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

‎‘নদী খনন হোক, কৃষকের জমি ধ্বংস নয়’—এমন দাবি জানিয়ে ভাটি অঞ্চলের কৃষকরা অবিলম্বে বড়ইচারা-কাকুরিয়া এলাকার কথিত মরা নদী খনন কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করবে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করবে এবং কৃষিজমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗