সরাইলে মহাসড়কের পাশ থেকে অবৈধ বাজার উচ্ছেদ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে যানজট নিরসনে মহাসড়কের পাশ থেকে একটি অবৈধ বাজার উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দুপুরে সরাইল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এ বাজার উচ্ছেদ করা হয়।

স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্বরোড মোড়ে মহাসড়কের পাশে সিএনজি অটোরিকশা চলাচলের সংযোগ সড়ক দখল করে সেখানে বাজার বসিয়ে প্রতিদিন চাঁদা আদায় করতেন স্থানীয় প্রভাবশালী কয়েকজন আওয়ামী লীগের নেতা। এতে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোড মোড় এলাকায় প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হতো।

মহাসড়কের পাশ থেকে সেই অবৈধ বাজার উচ্ছেদের সময়ে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, আশুগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ মাহিম, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান, খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন, বিশ্বরোড হাইওয়ে সড়কের প্রজেক্ট ম্যানেজার শামীম আহমেদ প্রমুখ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ