সরাইলে শিশু ভাতিজাকে বলাৎকারের অভিযোগে কলেজ পড়ুয়া চাচা গ্রেফতার

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে আবু বক্কর সাদ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়।
অভিযুক্ত আবু বক্কর সাদ সরাইল সদর ইউনিয়নের চানমনি পাড়া (মুন্সি বাড়ি) এলাকার শরীফ মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। ভুক্তভোগী শিশু একই এলাকার। সম্পর্কে তারা চাচাতো চাচা-ভাতিজা। (গোপনীয়তা রক্ষায় শিশুটির নাম-পরিচয় গোপন করা হল)।
শিশুটির বাবা ও পুলিশ জানায়, গত শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযুক্ত সাদ শিশুটিকে ফুসলিয়ে নিজ বাড়ির একতলা ভবনের ছাদের উপর নির্মিত কবুতরের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ ওঠে।
তার দাদি শিশুটিকে খুঁজতে গিয়ে ছাদের কবুতরের ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এ বিষয়ে শিশুটির বাবা রবিবার সরাইল থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু বক্কর সাদকে গ্রেফতার করে।
এ বিষয়ে সরাইল থানার পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে
পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ