সরাইলে হঠাৎ ইউএনও’র পরিদর্শন: পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে গাফিলতিতে অধ্যক্ষ অপসারিত

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অপসারণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি সরাইল উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজে পরিদর্শনে যান। এ সময় তিনি সরাইল-২ কেন্দ্রের একটি পরীক্ষাকক্ষ পরিদর্শনকালে কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন মৃধাকে হল রুমে অনুপস্থিত পান। এতে দায়িত্বে গাফিলতির অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে অপসারণ করেন ইউএনও।

পরবর্তীতে কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোঃ এলাই মিয়াকে পরীক্ষা কেন্দ্রের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

পরিদর্শনকালে ইউএনও আরও জানান, কেন্দ্রের সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।

পরিদর্শনের শেষ পর্যায়ে ইউএনও মোঃ মোশারফ হোসাইন অরুয়াইল বাজার মাদ্রাসা ও জামে মসজিদ পরিদর্শন করেন। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় উৎসাহ দিতে একটি কম্পিউটার প্রদানের ঘোষণা দেন। এরপর তিনি রাণীদিয়া গ্রামের কেন্দ্রীয় কবরস্থানসহ চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ