— বিজ্ঞাপন —

‎সরাইলে ৩২ লাখ টাকার ডাম্প ট্রাক চুরি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক ‎

‎পুলিশ জানিয়েছে, আটক সাইফুল মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। ‎তবে চুরি হয়ে যাওয়া ডাম্প ট্রাকটি বর্তমানে কোথায় রয়েছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ‎
16450
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

‎ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় দায়ের করা ৩২ লাখ টাকা মূল্যের ডাম্প ট্রাক চুরি মামলায় সাইফুল (২৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে সরাইল থানা পুলিশ। সাইফুল  ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল শাহবাজপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

‎

— বিজ্ঞাপন —

‎পুলিশ সূত্রে জানা যায়, ৩ অক্টোবর ২০২৬ রাতে সরাইল থানা পুলিশ অভিযান চালিয়ে সাইফুলকে আটক করাহয়। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।

‎

‎মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ জাকির হোসেন  মালিকানাধীন একটি ডাম্প ট্রাক, বিভিন্ন স্থানে ইট, বালু ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত হতো। ওই ট্রাকের চালক ও হেলপার হিসেবে কাজ করতেন মামলার উল্লেখিত দুই সাক্ষী।

‎

‎অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২৪ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চালক ও হেলপার সরাইল থানাধীন শাহবাজপুর ফাস্টগেট এলাকার আশিক টি শপের সামনে রাস্তার পাশে নিরাপদ স্থানে ডাম্প ট্রাকটি রেখে বাড়িতে চলে যান। পরদিন সকাল আনুমানিক ৭টার দিকে তারা ঘটনাস্থলে ফিরে এসে দেখতে পান, ট্রাকটি সেখানে নেই।

‎

‎পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ট্রাকটির সন্ধান না পাওয়ায় মালিক থানায় অভিযোগ করেন। অভিযোগে অজ্ঞাতনামা চোর বা চোরেরা ট্রাকটি চুরি করে নিয়ে গেছে বলে উল্লেখ করা হয়।

‎

‎চুরি হওয়া ডাম্প ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৮০৫০। হলুদ রঙের ট্রাকটির ইঞ্জিন নম্বর 497TC93KYX631613 এবং চেসিস নম্বর MA382402/M8R16897। অভিযোগে ট্রাকটির আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

‎

‎পুলিশ জানিয়েছে, আটক সাইফুল মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

‎তবে চুরি হয়ে যাওয়া ডাম্প ট্রাকটি বর্তমানে কোথায় রয়েছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‎

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗