সাংবাদিক জাহাঙ্গীর আলম এর পিতার মৃত্যুতে বুমার শোকবার্তা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)র সম্মানিত সদস্য জনাব জাহাঙ্গীর আলম-এর প্রিয় পিতা, শ্রীপুরের আব্বাসের বাড়ি নিবাসী মরহুম মুসলিম মিয়ার মেজ ছেলে মতিউর রহমান (৬২) পবিত্র ১১ রমজান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে বুমা পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। মরহুম মতিউর রহমান একজন সজ্জন, ধর্মপরায়ণ ও সমাজবান্ধব ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন-এর পক্ষ থেকেও এক শোকবার্তা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি লিটন হোসাইন জিহাদ ও সাধারণ সম্পাদক নিশাদুল ইসলাম নিশাদ স্বাক্ষরিত শোকবার্তায় গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

বুমা পরিবার ও ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেছেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ