সাফের সেমিফাইনালে বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পিটার বাটলারের শিষ্যরা।ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয় পেলেও প্রত্যাশার চেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে টানা দুইবারের চ্যাম্পিয়নদের।

এর আগে মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১১-০ গোলে হেরেছিল। তাই বাংলাদেশের জন্য সহজ জয়ই প্রত্যাশা ছিল। কিন্তু মাঠের লড়াইয়ে মালদ্বীপ বেশ কয়েকবার চাপে ফেলে দেয় বাংলাদেশের রক্ষণভাগকে।

ম্যাচের প্রথম মিনিটেই সুইডেনপ্রবাসী আনিকা সিদ্দিকীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৩৪ মিনিটে উমহেলা মারমা ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচ একপেশে হওয়ার ইঙ্গিত মিলছিল। তবে পিটার বাটলারের হাই-লাইন ডিফেন্সের সুযোগ নিয়ে প্রথমার্ধেই এক গোল শোধ করে মালদ্বীপ। নুরা বাংলাদেশের রক্ষণ পেরিয়ে গোলরক্ষক মিলির মাথার ওপর দিয়ে শট নিয়ে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আবারও বাংলাদেশের রক্ষণভাগকে ভোগায় মালদ্বীপ। ফাজলার শট ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি গোলরক্ষক মিলি, তাতেই সমতায় ফেরে দ্বীপরাষ্ট্রটি।তবে ছয় মিনিট পরই আবার লিড ফিরে পায় বাংলাদেশ। মালদ্বীপের গোলরক্ষকের ভুলে হাত ফসকে যাওয়া বলে সুরভি আক্তার প্রীতি বল জালে জড়ান। এরপর ইনজুরি সময়ে ঋতুপর্ণা চাকমার কর্নার থেকে কোহাতি কিসকুর গোলে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

এই জয়ে বাংলাদেশ ও ভারত দুই দলই এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামী ৩১ মে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ম্যাচ ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত গ্রুপসেরা হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ