সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, প্রাণে বাঁচলেন চালক

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সাভারে দাঁড়িয়ে থাকা একটি শ্রমিকবাহী বাসে হঠাৎ আগুন লাগার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালক। শনিবার রাতে শ্রমিকদের নামিয়ে দিতে ঢাকা–আরিচা সড়কের গেন্ডা ইউটার্ন এলাকায় বাসটি পার্কিং করে রাখা হয়।

চালক সেলিম জানান, তিনি বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় ১০টার দিকে হঠাৎ বাসের পিছনের অংশে আগুন ধরে যায়। তিনি আরও বলেন, আগুনের তাপ টের পেয়ে দ্রুত বাস থেকে লাফিয়ে বেরিয়ে আসায় তিনি বেঁচে যান। ঘটনার খবর পেয়ে সাভার ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার স্টেশনের ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে গেন্ডা এলাকা থেকে আগুন লাগার খবর পেয়ে তারা অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহমদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার মতে, আগুন মূলত বাসের পিছনের অংশে লেগেছে এবং কারণ খতিয়ে দেখা হচ্ছে।
১৫ নভেম্বর শনিবার ঢাকা–আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্নে আরিচামুখী লেনে এই অগ্নিকাণ্ড ঘটে।
চালক সেলিম জানান, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক আনা–নেওয়ার কাজে ব্যবহার করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ