সালথায় ৭০০ পিচ ইয়াবাসহ সহ একজনকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রমজান মোল্লা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ই মে) বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার ১৪ই মে গভীর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রমজানকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া রমজান নারানদিয়া গ্রামের আফজাল মোল্লার ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, রমজান দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে নারানদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৭০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে, রমজান মোল্লা একজন পেশাদার মাদক ব্যবসায়ী, রমজান মোল্লাকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইন নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗