সিংড়ায় আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিংড়ায় আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সিংড়ায় আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সিংড়া (নাটোর)প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক ফেডারেশন সিংড়া উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান। সভায় প্রধান আলোচক ছিলেন জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা জামায়াতের শূরা সদস্য আফসার আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আবম আমানুল্লাহ, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারি এন্তাজ আলী, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মতলেবুর রহমান, জেলা যুব বিভাগের সেক্রেটারি আব্দুল মুন্নাফ, জামায়াত নেতা আব্দুর রউফ ও মাওলানা মকবুল আহমেদ প্রমুখ।

সভা পরিচালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান। আলোচনা সভা শেষে প্রভাষক খায়রুল ইসলামকে সভাপতি ও নজিবুল্লাহকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক ফেডারেশন পৌর কমিটি গঠন করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ