সিংড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সিংড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সিংড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠা তাণ্ডব ও পল্টন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সিংড়া উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির আবম আমানুল্লাহ-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।

এ সময় আরও বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য আফসার আলী, পৌর জামায়াতের আমির ও মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, পৌর সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মো. আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সেলিম খান, এবং উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ