সিংড়ায় বিয়াম স্কুলের দিনব্যাপী ফল মেলা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জেলা প্রতিনিধি : জাতীয় ফল মেলার অংশ হিসাবে নাটোরের সিংড়ায় বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের আয়োজনে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) বেলা ১১ টায় প্রতিষ্ঠান চত্বরে অনুষ্ঠিত এ ফল মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের সভাপতি মাজহারুল ইসলাম। পরে মেলার স্টল ঘুরে শির্ক্ষাথীদের সাথে কথা বলেন ইউএনও মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উজ্জল হোসেন, সহকারী শিক্ষক মোঃ বেলাল হোসেন, সহকারী শিক্ষক রনি কুমার সাহা প্রমূখ।

দেশী ফল বেশি খাই, আসুন সবাই ফলের গাছ লাগাই এই শ্লোগান নিয়ে মেলায় ১৩টি ষ্টলে বিভিন্ন জাতের দেশি ফল উপস্থাপন করা হয়েছিল। শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রী ছাড়াও মেলার আগত দর্শনার্থীরা বিলুপ্ত প্রায়, অপ্রচলিত ও সম্ভাবনাময় ফল সম্পর্কে জানতে পারছেন এবং নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ