— বিজ্ঞাপন —

সিংড়ায় ৭ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সিংড়া (নাটোর) প্রতিনিধি,নাটোরের সিংড়ায় চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৭ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২রা জুন) সকালে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন এবং সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে তিনটি গুদামে অবৈধ চায়না ও কারেন্ট জাল মজুদ রাখার প্রমাণ মেলে। এসব জাল মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ এবং জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।

— বিজ্ঞাপন —

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত শোভন (২৭) কে পাঁচ হাজার টাকা এবং খালিদ (২৯) কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে বিকেলে সিংড়া কোর্ট মাঠে জব্দকৃত সমস্ত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, আজ প্রায় ৭ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে মৎস্য আহরণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗