সিংড়ার বিএনপি নেতা আহ্বান জানালেন খালেদা জিয়ার সুস্থতার দোয়ার জন্য

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোরের সিংড়া পৌর শহরের প্রতিটি মহল্লা ও উপজেলার প্রতিটি গ্রামের মসজিদে দোয়া অনুষ্ঠানের আহবান জানিয়েছেন নাটোর ৩, সিংড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত নেতা কর্মীদের কাছে তিনি এই আহবান জানান।

পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা, পৌর বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আলিম খাজা, পৌর বিএনপির সদস্য রেজাউল করিম বাবলু, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপন প্রমূখ।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ আসাদুল ইসলাম আসাদ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ