সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা চৌধুরী

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার,বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার লক্ষ্যে ঢাকায় এসে পৌঁছেছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া মিডফিল্ডার হামজা চৌধুরী।

সোমবার (২ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজার অবতরণের কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে তিনি পৌঁছান ১০টা ৫৫ মিনিটে। সেখান থেকে তিনি সরাসরি জাতীয় দলের টিম হোটেলে উঠেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাফুফের তিন নির্বাহী সদস্য। সঙ্গে ছিলেন হামজার বাবা-মা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে সোজা টিম হোটেলের পথে রওনা হন তিনি। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের আগ্রহ থাকলেও, হামজা তেমন কোনো বক্তব্য দেননি। বিকেলেই তার অনুশীলনে নামার কথা রয়েছে।

জাতীয় দলের স্প্যানিশ কোচ আজকের অনুশীলন সেশনটি রাখছেন ক্লোজড ডোর সাংবাদিক বা দর্শক কারো প্রবেশাধিকার নেই। বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টিম হোটেল থেকে সরাসরি যোগ দেবেন হামজা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ভুলে যত দ্রুত সম্ভব ম্যাচের প্রস্তুতিতে মন দিতে চান এই ইংলিশ ঘরানার মিডফিল্ডার।

গত মার্চে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে ভারতের মাটিতে অভিষেক হলেও দেশের মাঠে এখনো খেলা হয়নি ইংল্যান্ডে জন্ম নেওয়া মিডফিল্ডার হামজা চৌধুরীর।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ