সিজদায় হাত যেভাবে রাখতে হবে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নামাজের সিজদায় পুরুষের জন্য কনুই জমিন থেকে পৃথক রাখতে হয়। সিজদায় কনুই জমিনে বিছিয়ে রাখা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি। আনাস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, বলেছেন, সিজদায় (অঙ্গ প্রত্যঙ্গের) সামঞ্জস্য রক্ষা কর এবং তোমাদের মধ্যে কেউ যেন দুহাত কুকুরের মত বিছিয়ে না দেয়। (সহিহ বুখারি: ৭৮৪)

 

এ ছাড়া কনুই হাঁটু ও উরু থেকে পৃথক রাখা এবং বাহু পার্শ্বদেশ থেকে আলাদা রাখাও সুন্নত। আবু হুমাইদ (রা.) বলেছেন, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন সিজদা করতেন তখন নাক ও কপাল জমিনের ওপর রাখতেন এবং উভয় পার্শ্বদেশ থেকে দুই হাত পৃথক করে রাখতেন। (জামে তিরমিযী, হাদীস ২৭০)

 

বিজ্ঞাপন

 

তবে নারীদের জন্য সিজদার সময় কুনুইসহ উভয় বাহু জমিনের সাথে মিলিয়ে রাখা সুন্নত। ইয়াজিদ ইবনে আবু হাবিব (রহ.) বলেন, একবার আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নামাজরত দুই নারীর পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সংশোধন করার জন্য বলেছেন, যখন তোমরা সিজদা করবে তখন শরীর জমিনের সাথে মিলিয়ে রাখবে। নারীরা এ ক্ষেত্রে পুরুষদের মতো নয়। (সুনানে আবু দাউদ: ৮০)

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ