
কক্সবাজারের উখিয়া উপজেলার ০৪নং ওয়ার্ডের খেওয়াছড়ি মসজিদ ঘাড়া এলাকার একজন প্রিয় মুখ ছিলেন মোয়াজ্জিন বাদশা মিয়াজির ছেলে মোহাম্মদ মাসন। মোয়াজ্জিন বাদশা মিয়াজি ধর্মপ্রাণ, শান্ত স্বভাবের এই মানুষটি স্থানীয় মসজিদে নিয়মিত আজান ও নামাজে ইমামের সহকারীর দায়িত্ব পালন করতেন।
গত ১৩ জুলাই ২০২৫, রোজ রবিবার, এক মর্মান্তিক দুর্ঘটনায় তার ছেলে গুরুতর আহত হন। মায়ানমার সীমান্তে এক ল্যান্ডমাইন বিস্ফোরণে তার ডান পা ছিঁড়ে যায়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এই দুর্ঘটনার ফলে তার পরিবার কঠিন আর্থিক সংকটে পড়েছে। চিকিৎসার খরচ এবং পরিবারের নিত্যদিনের ব্যয় নির্বাহ এখন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই মোহাম্মদ মাসনের পরিবারের পক্ষ থেকে সমাজের সকল হৃদয়বান মানুষের কাছে সাহায্য ও দোয়ার আবেদন জানানো হয়েছে।
যেকোনো সহযোগিতা পাঠানো যাবে নিচের নম্বরে বিকাশের মাধ্যমে:
📱 বিকাশ: 01864-580408
আসুন, আমরা সবাই মানবিক হাত বাড়িয়ে দেই। আপনার একটি সহযোগিতা হতে পারে এই অসহায় পরিবারের জন্য আশার আলো।
— হোক মানবতার জয়।
