ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, বন্ধ সরবরাহ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, বন্ধ সরবরাহ
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, বন্ধ সরবরাহ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ায় চারলেন মহাসড়ক প্রকল্পের কাজ করার সময় গ্যাস সরবরাহ পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এতে করে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার গ্রাহক। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, বিকেল ৪টার দিকে চারলেন প্রকল্পের কাজ করার সময় সদর উপজেলার উলচাপাড়া এলাকায় সড়কের নিচে থাকা গ্যাস সরবরাহের ৬ ইঞ্চি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে করে গ্যাস লিকেজ হতে থাকে। দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, বাখরাবাদের কারিগরি দল ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে কাজ শুরু করেছে। ৪-৫ ঘণ্টার মধ্যে মেরামত কাজ শেষ করে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ