ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সুহাতা ফকির শাহ্ সুফী হযরত আব্দুল হক শাহ্ (রহমাতুল্লাহি আলাইহি)-এর ৩৯তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে ইছালে সাওয়াব ও ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সুহাতা শাহ্ সুফী ফকির আব্দুল হক শাহ্ (রহ.)-এর মাজার প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
প্রতি বছর আশ্বিন মাসের ১২ তারিখ ও ১৩ ফাল্গুন মাস বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্ত, আশেকান ও জাকেরানদের অংশগ্রহণে ইছালে সাওয়াব, মিলাদ মাহফিল, সামা, জিকির ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
মাহফিলে ফকির শাহ্ সুফী হযরত আব্দুল হক শাহ্ (রহ.)-এর জীবন, আধ্যাত্মিক সাধনা ও ধর্মীয় অবদানের স্মরণ করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাহফিল পরিচালনা করেন মো. আব্দুস সাত্তার শাহ্, মো. আব্দুল হাই ও আব্দুল বাছির মিয়া। এ সময় মুর্শেদ আলম, জামাল মিয়া, জমির হোসেন, আমির হোসেনসহ বিভিন্ন এলাকার ভক্ত, আশেকান ও জাকেরানরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে মাজার প্রাঙ্গণে ভক্ত-আশেকান ও জাকেরানদের উপস্থিতিতে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। মিলাদ, জিকির ও মোনাজাত শেষে উপস্থিতদের মধ্যে তবারুক বিতরণ করা হয়।
সুহাতা ফকির শাহ্ সুফী আব্দুল হক শাহ্ (রহ.)-এর মাজারটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সুহাতা এলাকায় অবস্থিত।
সুহাতা ফকির শাহ্ সুফী হযরত আব্দুল হক শাহ্ (রহ.)-এর ৩৯তম ওফাত দিবসে ওরশ মোবারক
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
রবিবার, ১০ মার্চ ২০২৪
১ যুগ পর আসিফ
বুধবার, ৬ আগস্ট ২০২৫
কুড়িগ্রামে মানববন্ধন শিক্ষার্থী হত্যার প্রতিবাদে
শনিবার, ৯ মার্চ ২০২৪

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।