ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নাজমুল সাদাত।প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের শারীরিক ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন আউট পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার। এ সময় পারফরম্যান্সের ভিত্তিতে সংশ্লিষ্ট সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়। পরে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপারের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবিসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা পালন এবং অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।সভায় আগস্ট ২০২৬ মাসের পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ।এদিকে মাসিক কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া, সমস্যা ও প্রস্তাবনা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।সভায় পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা ও দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা ও পুলিশের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পাঠকের মতামত
মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।
মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।