সেহরিতে যা খাওয়া উচিত নয়

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

শরীর সুস্থ রাখতে সেহরিতে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত। না হলে রোজা রাখা কষ্টসাধ্য হয়ে উঠবে। কেননা একটানা দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে।

 

রমজানে শরীরের সুস্থতা নির্ভর করে সেহরির পুষ্টিকর খাবারের ওপর। যেহেতু সেহরির মাধ্যমে সারাদিন না খেয়ে থাকার প্রস্তুতি নেওয়া হয়। তাই এ সময় পুষ্টিকর খাবার তালিকায় রাখতে হবে।

 

বিজ্ঞাপন

 

সেহরিতে কাচ্চি, পোলাও, বিরিয়ানি কিংবা মুখোরোচক খাবার একেবারেই খাওয়া উচিত নয়। এসব খাবার খেলে শরীর দুর্বল হয়ে পড়তে পারে। এ ধরনের খাবারে পুষ্টিগুণ থাকে না। এগুলো শরীরের জন্য ক্ষতিকর।

গরমের সময় রমজানে সুস্থ থাকতে সেহরিতে অবশ্যই তরল খাবার বেশি রাখতে হবে। এ ক্ষেত্রে নরম ভাত কিংবা স্যুপ খেলে সবচেয়ে ভালো হয়। সঙ্গে ৪-৫ রকমের শাক-সবজি রাখবেন ১৫০ গ্রামের মতো। লাউ, চাল কুমড়াসহ পেট ঠান্ডা রাখে এমন শাক-সবজি খেতে হবে।

 

সেহরিতে ২-৩ পিস মুরগির মাংস কিংবা এক পিস মাছ রাখতে পারেন। খাওয়ার পর এক গ্লাস দুধ খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। প্রচুর পানি পানের পরামর্শ দেন অনেকেই। না হলে ডিহাইড্রেশন দেখা দিতে পারে। স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে খুব সহজেই সুস্থ থাকা সম্ভব।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ