সোনাহাট স্থলবন্দরে ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কুড়িগ্রাম প্রতিনিধি,কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের জন্য বন্ধ থাকবে। সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৫ জুন ২০২৫ (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন ২০২৫ (শনিবার) পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে বন্দরের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত থাকবে। পরবর্তী দিন, ১৫ জুন ২০২৫ (রবিবার) থেকে বন্দরের কার্যক্রম পূর্বের নিয়মে পুনরায় চালু হবে।

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদুল আজহার ছুটি উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।
বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের এই সময়সূচি মাথায় রেখে কার্যক্রম পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ