— বিজ্ঞাপন —

সৌদিতে বাংলাদেশি যুবক খুন সাব্বির হোসেন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কিশোরগঞ্জের হোসেন-পুরের সাব্বির হোসেন (২৬) সৌদি আরবে খুন হয়েছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে। সে উপজেলার সিদলা ইউনিয়নের গড়-মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে। তার চাচা মো: নজরুল ইসলাম ও তার ভাই আবদুল্লা আল মামুন জানান,সৌদিতে নিহত সাব্বির আনুমানিক গত ৬ মাস পূর্বে সৌদি আরবের জেদ্দায় একটি কোম্পানিতে চাকরি নিয়ে বিদেশে যান। সৌদিতে অবস্থানরত তাদের প্রতিবেশী (হাবি মিয়ার) ছেলে ফরিদ মিয়া গত রোববার সন্ধ্যায় টেলিফোনে এ খবর দিয়েছেন। তিনি আরও জানান গত রোববার ( ৩ মার্চ ) বিকেলে পাশাপাশি দুই রুমের লোকদের মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্য়ায়ে মারামারি শুরু হলে ছাব্বির আহত হয়ে লুটিয়ে পড়ে। পরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রোববার আনুমানিক ৪টার দিকে সে মারা গেছে বলে জানা গেছে। নিহত সাব্বির পারিবারিক সচ্ছলতার সুখের আশায় প্রবাসে পাড়ি জমিয়েছিল। তার এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗