সৌদি আরবে ফুড ডেলিভারি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কসবার যুবক নিহত।

সৌদি আরবে ফুড ডেলিভারি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কসবার যুবক নিহত।
সৌদি আরবে ফুড ডেলিভারি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কসবার যুবক নিহত।
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মরুর দেশ সৌদি আরবে ফুড ডেলিভারি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ইসহাক সায়েদ (২১) নামে ব্রাহ্মণবাড়িয়ার কসবার এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ( ৯ মার্চ ) সৌদি আরবের দাম্মাম শহরে স্থানীয় সময় রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। নিহত ইসহাক সৌদি আরবে হাংগেরি নামক কোম্পানিতে ফুড ডেলিভারিতে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করত। সে কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামের খোরশেদ আলমের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা জায়, বুধবার রাতে দেশটিতে মোটরসাইকেলযোগে ফুড ডেলিভারি করতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যায় সে। তার বাবা খোরশেদ আলম জানায়, সংসারের হাল ধরতে গত বছরের আগস্ট মাসে ছেলেকে সৌদি আরব পাঠিয়েছিলাম। তবে আজ তাঁর মৃত্যুর সংবাদ পেয়েছি। সরকারের কাছে আকুল আবেদন আমার ছেলের লাশ যেন দ্রুত বাংলাদেশে ফেরত আনতে পারি। এ ঘটনায় নিহতের পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ