— বিজ্ঞাপন —

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে: মীর শাহে আলম

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে: মীর শাহে আলম
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে: মীর শাহে আলম
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপিই পথ দেখিয়েছে—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। বৃহস্পতিবার (১ অক্টোবর) গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মীর শাহে আলম বলেন, বিগত সরকারের সময়ে করা বিভিন্ন উন্নয়নকাজ এখন ধ্বংসপ্রায়। অধিকাংশ রাস্তা ভাঙাচোরা হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেশের অবকাঠামোগত উন্নয়ন ও জনগণের দুর্ভোগ কমাতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন এবং সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা রোধে সরকার সতর্ক রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা অনুযায়ী আগামী জানুয়ারি থেকে ধাপভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

— বিজ্ঞাপন —

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নির্বাচনকে মসৃণ ও ঝুঁকিমুক্ত রাখতে নির্বাচনের আগেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি নিশ্চিত করা হবে। পাশাপাশি যোগ্য ও বৈধ প্রার্থীরা যাতে নির্ভয়ে নির্বাচনে অংশ নিতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সহসভাপতি অধ্যাপক ডা. জিয়াউল হাসান জিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, স্থানীয় সরকার নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীরা প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এদিকে মীর শাহে আলমের গাইবান্ধা সফরকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗