স্বামীর ছুরিকাঘাত স্ত্রী হত্যা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

পাবনার ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে তাঁর স্বামী ছুরি মেরে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ নিহত রিনা বেগমের (৩০) স্বামী মিলন মিয়াকে (৩৫) আটক করেছে। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের চর কিদিন্দাপাড়া গ্রামে। চাকরির সুবাদে এ দম্পতি ঈশ্বরদীতে থাকতেন। রিনা বেগম রাজশাহীর বাঘা উপজেলার চকসিংগী পাড়া গ্রামের আকবর আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিনা বেগম ইপিজেডের রেনেসাঁস বারিন্দ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সকালে তিনি কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন এবং সকাল সাড়ে সাতটার দিকে ইপিজেডের প্রধান ফটকের সামনে পৌঁছান। এ সময় তাঁর স্বামী মিলন মিয়া সেখানে আসেন এবং দুজনের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তিনি রিনাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় ইপিজেডের কর্মীরা মিলন মিয়াকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, মিলন মিয়া মাদকাসক্ত। মাদক সেবন নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। এর জের ধরেই রিনাকে হত্যা করা হয়ে হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মনিরুল ইসলাম আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

সূএ: প্রথম আলো

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ