সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মুফতী মুবারকুল্লাহ: দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মুফতী মুবারকুল্লাহ: দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মুফতী মুবারকুল্লাহ: দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:  দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রিন্সিপাল এবং বিশিষ্ট গ্রন্থপ্রণেতা মুফতী মুবারকুল্লাহ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

গত কাল গভীর রাতে নাসিরনগর এলাকায় একটি মাহফিল শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মুফতী মুবারকুল্লাহ তাঁর নিজ গ্রাম দৌলতপুর থেকে মাহফিল শেষ করে ফেরার পথে নাসিরনগর থানার একটি স্থানে তাঁদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে গাড়িতে থাকা চালকসহ সকলেই আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় একটি ইটভাটার কর্মীরা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজে অংশ নেন।

প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, তাঁর পায়ের হাঁটুর উপরের একটি হাড় এবং বুকের দুটি হাড় ভেঙে গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে দ্রুত তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

মুফতী মুবারকুল্লাহর এই কঠিন সময়ে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জামিয়া ইউনুছিয়ার শিক্ষক-শিক্ষার্থী ও তাঁর পরিবার।

একই সাথে শারীরিক অবস্থা বিবেচনায় আপাতত তাঁকে ফোনে যোগাযোগ করে কথা বলার চেষ্টা না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ