— বিজ্ঞাপন —

হাই স্কুল ও মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

হাই স্কুল ও মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
হাই স্কুল ও মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সারাদেশের হাই স্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে নতুন নিয়োগের আগে দূর-দূরান্তে কর্মরত শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘হাই স্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে। সেটা দেওয়ার আগে যাদের বিভিন্ন দূর-দূরান্তে পোস্টিং রয়েছে, তাদের ট্রান্সফারের ব্যবস্থা করছি। আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি। ট্রান্সফারের বিষয়টির পর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি।’

— বিজ্ঞাপন —

শিক্ষকদের বদলিতে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি চালু হওয়ার পর দেখা যাবে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষকদের অবসর ভাতা সারাদেশে দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি শিক্ষক নিয়োগের প্রস্তুতিও সব ক্ষেত্রেই শুরু হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ সংক্রান্ত মামলা নিষ্পত্তি করা হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া পাবলিক স্কুলগুলোতে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, সেটিও নিষ্পত্তি হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কিছুদিনের মধ্যেই এসব পদের জন্য মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়ার ব্যবস্থা করা হবে।

শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, শিক্ষক বদলি ও নিয়োগের প্রক্রিয়া এগিয়ে গেলে দীর্ঘদিনের শিক্ষক সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗