ভোটকেন্দ্র পাহারাই তরুণদের দায়িত্ব—কালিগঞ্জে সাদিক কায়েম

ভোটকেন্দ্র পাহারাই তরুণদের দায়িত্ব—কালিগঞ্জে সাদিক কায়েম
ভোটকেন্দ্র পাহারাই তরুণদের দায়িত্ব—কালিগঞ্জে সাদিক কায়েম
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তরুণদের কাজ হচ্ছে প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেওয়া, যাতে মা-বোনসহ সব নাগরিক নিরাপদে ভোট দিতে পারেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুষ্ঠু ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই

বিপ্লবের আত্মত্যাগের বিনিময়েই নতুন বাংলাদেশ এসেছে এবং আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ও মানবিকতার বাংলাদেশ।

সাদিক কায়েম আরও বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দেশের ১৮ কোটি মানুষের বিজয়ের লক্ষ্যেই এই নির্বাচন। জনসভায় তিনি সাতক্ষীরার চারটি আসনে জামায়াত প্রার্থীদের পক্ষে ভোট চান। সভায় বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗