হাতপাখা প্রতীকের প্রার্থী খলিলুর রহমানের গণসংযোগে জনসম্পৃক্ততা বৃদ্ধি

লেখক: মোঃ ইব্রাহিম আলী
প্রকাশ: ৪ মাস আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোর-৩ (সিংড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ও জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিয়াশ গ্রামে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন।

বিয়াশ বাজার থেকে গণসংযোগ শুরু করে তিনি বাজারের বিভিন্ন মোড়, অলিগলি ও দোকানপাটে ঘুরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে নির্বাচনী প্রতীক হাতপাখার পক্ষে সমর্থন কামনা করেন তিনি।

গণসংযোগকালে মাওলানা খলিলুর রহমান বলেন, দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত ও ইসলামী মূল্যবোধের বাস্তবায়নের লক্ষ্যে আমি হাতপাখা প্রতীকে ভোট চাই। জনগণের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা সোহাইল হুসাইন,ডাহিয়া ইউনিয়ন সভাপতি মুফতি মান্নান কাসেমী,এবং সেক্রেটারি মুফতি নাজমুল করিম,সহ-সভাপতি মাওলানা আবু সায়েম,আব্দুল মতিন,ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।