তাহিরপুর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করেছেন রাজনা আক্তার সীমা

তাহিরপুর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করেছেন রাজনা আক্তার সীমা
তাহিরপুর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করেছেন রাজনা আক্তার সীমা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সুনামগঞ্জ প্রতিনিধি : আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোছাঃ রাজনা আক্তার সীমা। তিনি উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। মোছা: রাজনা আক্তার সীমা,তিনি সুনামগঞ্জ জেলা আইনজীবী সহকারী জজকোর্ট মোঃ মোস্তফা কামালের স্ত্রী। রাজনা আক্তার সীমা বর্তমানে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের ১.২ ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়,তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। এলাকার নারী উন্নয়ন,শিক্ষা প্রসার এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ থেকেই তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

মোছাঃ রাজনা আক্তার সীমা বলেন,আমি দীর্ঘদিন ধরে এবং বর্তমান দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের ১.২ ও নং ওয়ার্ড ইউপি সদস্য,থাকা অবস্থায়ও মানুষের সেবা করার চেষ্টা করছি।

আগামী তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে তাহিরপুর উপজেলার উন্নয়ন,বিশেষ করে নারী ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, এলাকার জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন থাকলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন। এদিকে স্থানীয় ও উপজেলার সাধারণ মানুষ এবং নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই তাকে সমর্থন জানাচ্ছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ