হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচার, কমবে নোটিফিকেশন ।

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়মিত তাদের পরিসেবা আপডেট করে। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে আনে নতুনত্ব। এরই অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমটি এন্ড টু এন্ড অ্যানক্রিপটেড মেসেজিং ফিচার চালু করেছিল।

 

এছাড়া মেটা মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের গ্রুপ চ্যাট, ভয়েজ ও ভিডিও কল করার পরিসেবাও প্রদান করে থাকে। যা নিয়ে এর ব্যবহারকারীরা বর্তমানে বেশ সন্তুষ্ট।

 

কেননা নিরাপত্তার দিক থেকে হোয়াটসঅ্যাপ বেশ এগিয়ে। শুধু কি তাই? হোয়াটাসঅ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা বিভিন্ন ডকুমেন্ট আদানপ্রদান করতে পারবেন। তবে এসবের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফিচার ছিল একই গ্রুপে একই সঙ্গে ২৫৬-১০২৪ জন ব্যবহারকারীকে যুক্ত করার সুবিধা।

 

যদিও বড় গ্রুপের একটি সবচেয়ে অসুবিধা ছিল বেশি বেশি নোটিফিকেশন। ফলে কেউ কেউ এই নোটিফিকেশন থেকে বাঁচার জন্য নিজেকে ব্লক করে রাখতো। কেউ কেউ আবার নোটিফিকেশন বন্ধ করে রাখতো। মূলত ব্যবহারকারীদের এই অসুবিধার কথা চিন্তা করে হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার আনার ঘোষণা দিয়েছে।

 

নতুন ফিচারটির ফলে অটোমেটিক পদ্ধতিতে নোটিফিকেশন আসা কমবে। ওয়েববেটাইনফোর প্রতিবেদন অনুসারে, হোয়াটস অ্যাপ তাদের বেটা ভার্সনের জন্য নতুন একটি ফিচার চালু করছে।

 

এরফলে কোনো গ্রুপের সদস্য সংখ্যা ২৫৬ এর বেশি হলে অটোমেটিক ভাবে সেই গ্রুপ মিউট হয়ে যাবে। ফলে অতিরিক্ত নোটিফিকেশন পাওয়ার সমস্যা আর থাকবে না। ব্যবহারকারীও বিরক্ত ছাড়াই গ্রুপ চ্যাট ব্যবহার করতে পারবেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ