টিসিবির তালিকায় যুক্ত হলো আরও কয়েকটি পণ্য, বিক্রি শুরু সোমবার

টিসিবির তালিকায় যুক্ত হলো আরও কয়েকটি পণ্য, বিক্রি শুরু সোমবার
টিসিবির তালিকায় যুক্ত হলো আরও কয়েকটি পণ্য, বিক্রি শুরু সোমবার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের নিয়মিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় নতুন করে তিনটি পণ্য যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে- গোসলের সাবান, কাপড় কাচা সাবান ও ডিটারজেন্ট পাউডার। রোববার (৩০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে এসব পণ্য বরাদ্দ দেওয়া হবে এবং ১০ ডিসেম্বর পর্যন্ত বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, নতুন যুক্ত পণ্যগুলো পরীক্ষামূলকভাবে দেশের পাঁচটি সিটি করপোরেশন—ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ এবং পাঁচ জেলা—ফেনী, ঝালকাঠি, চট্টগ্রাম, নেত্রকোনা ও নীলফামারীর ৫০ হাজার করে মোট ৫ লাখ উপকারভোগী পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। ভোক্তাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে সারাদেশে এসব পণ্য বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্ণিত পণ্যসমূহ ভর্তুকি মূল্যে নয়, তবে বাজার মূল্যের কমে বিক্রি করা হবে। পাইলটিংয়ের জন্য গোসলের সাবান (লাক্স) ১০০ গ্রাম প্যাক প্রতিটি ৪৫ টাকা, ডিটারজেন্ট পাউডার (হুইল) ৫০০ গ্রাম প্যাক প্রতিটি ৬০ টাকা ও লন্ড্রি সোপ (জার্মনিল) ১২৫ গ্রাম প্যাক প্রতিটি ২৩ টাকা করে বিক্রি হবে

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ