১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নতুন প্রজন্মের সংগীতশিল্পী নওশীন মনযূর-এ-খুদা। তার মা খালেদা মনযূর-এ-খুদা। তিনি ছিলেন একজন ভাষা সৈনিক, লেখক, গায়িকা, শিক্ষক, সমাজসেবী ও টেলিভিশন উপস্থাপিকা। ভাষা আন্দোলনে অবদান রাখায় ২০২৩ সালে ‘একুশে পদক’পান তিনি।

 

এরকম একটি প্রথিতযশা সাংস্কৃকিত পরিবারের বলয়ে যার বেড়ে ওঠা তিনি তো সংস্কৃতিমনা হবেনই। পাঠক বলছি একুশে পদকবিজয়ী খালেদা মনযূর-এ-খুদার কন্যা সংগীতশিল্পী নওশীন মনযূর-এ-খুদার কথা। তৃতীয় শ্রেণিতে পরার সময়ই গানের সঙ্গে সখ্য তৈরি হয় নওশীন মনযূর-এ-খুদার।

 

বিজ্ঞাপন

 

সেই সময় ক্ল্যাসিক গানের তালিম নেন ওস্তাদ ইয়াসিন খানের কাছে। এরপর বুলবুল ললিতকলা থেকে ওস্তাদ ফজলুল হকের কাছে রবীন্দ্রসংগীতের তালিম নেন। পরবর্তীতে ওস্তাদ আব্দুল আহাদ, ওস্তাদ কাদেরী কিবরিয়ার কাছে রবীন্দ্রসংগীতে তালিম নেন।

 

 

বিজ্ঞাপন

 

এরপর উচ্চশিক্ষার জন্য চলে যান দেশের বাইরে। সেখানে নর্থ আমেরিকার এথনিক টেলিভিশন চ্যালেনে গান শুরু করেন। প্রায় ৫০টি স্টেটে নর্থ আমেরিকান বাংলাদেশি কনভেনশনে গান করেন তিনি। মন্ট্রিয়লে ২০০০ সালে একটি কনভেনশনে গান গাওয়ার সময় নজরে পরেন অডিও প্রযোজকের। প্রস্তাব পান মৌলিক গান করার। সেই থেকে শুরু।

 

প্রথম পর্যায়ে ১২টি মৌলিক গান করেন এ শিল্পী। সেই গানগুলো প্রকাশের পর শ্রোতাদের ব্যাপাক সাড়া পেয়ে তৈরি করেন আরও ৯টি মৌলিক গান।

 

 

 

বিজ্ঞাপন

 

দ্বৈত গান করেছেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু, রূপঙ্কর বাগচীর সঙ্গে। যে গানগুলো দুই বাংলায় বেশ আলোড়ন তোলে। সম্প্রতি আরও ১২টি মৌলিক গান তৈরি করা নিয়ে ব্যস্ত এ শিল্পী।

 

আরও পড়ুন

 

মৌমিতা তাশরিন নদীর ‘মন মানে না’

এ গানগুলোর মধ্যে রয়েছে আধুনিক, ফোক, রোমান্টিক, দেশাত্ববোধক ও বৈশাখের গান। তাজুল ইসলামের কথা ও সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন বাংলাদেশ ও ভারতের গুণী সংগীত পরিচালক।

 

বিজ্ঞাপন

 

খুব শিগগিরই গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ পবে বাংলাদেশ ও ভারতের একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। সেই সঙ্গে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘নওশীন মনযূর’- এ প্রকাশ পাবে একাধিক গান।

 

এ প্রসঙ্গে নওশীন মনযূর-এ-খুদা বলেন, দেশের প্রতি আমাদের পরিবারের দায়বদ্ধতা আছে। মূলত এ কারণেই বিভিন্ন ব্যস্ততার মাঝেও গান করে যাই।

 

এ গান আমার আত্মার খোরাকও। ভালোলাগা, ভালোবাসা আর দায়বদ্ধতাথেকেই গান করে যাই, গান করে যাব। আমি আমার সব শ্রোতার প্রতি কৃতজ্ঞ, তারা আমার গান ভালোবাসেন।

সূএ:জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ