১৩ নভেম্বরের তথাকথিত কর্মসূচি নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই: ডিএমপি কমিশনার

লেখক: জিহাদুল ইসলাম (জিহাদ )
প্রকাশ: ১০ মাস আগে

ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃসাজ্জাত আলী এনডিসি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার ছড়ানো কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও তার সহযোগী সংগঠনের ১৩ নভেম্বরের তথাকথিত কর্মসূচি নিয়ে নগরবাসীর অহেতুক আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। মঙ্গলবার(১১নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত জনাকীর্ণ এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।ডিএমপি কমিশনার আরও বলেন, কিছুদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়িয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টায় লিপ্ত।সে প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি তাদের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে জড়ো হয়ে ঝটিকা মিছিলের আয়োজন করছে এবং ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের এই হীনঅপতৎপরতা রোধে সচেষ্ট রয়েছে এবং১অক্টোবর থেকে১১নভেম্বর পর্যন্ত এসব অপকর্মের সাথে জড়িত মোট৫৫২জনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতদের অধিকাংশই ঢাকার বাইরে থেকে আসা এবং বিভিন্ন ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ককটেল বিস্ফোরণও যানবাহনে অগ্নিসংযোগ করে নাশকতারীদের সনাক্ত করার কাজ চলছে।প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার নগরবাসীকে কোন আগন্তুককে আশ্রয় দেওয়ার পূর্বে তার পরিচয় নিশ্চিত হওয়া এবং হোটেল,গেস্ট হাউজে জাতীয় পরিচয়পত্র দেখে অতিথি ওঠানোর অনুরোধ করেন।এছাড়া ব্যক্তিগত ও যেকোন ধরনের বাণিজ্যিক যানবাহন যেন কোন অবস্থাতে অরক্ষিত না থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য নগরবাসীকে অনুরোধ করেন।আইনশৃঙ্খলা রক্ষায় নগরবাসীর ভূমিকার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে ডিএমপি কমিশনার বলেন,ছাত্র-জনতার সফল অভ্যুত্থানে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। নাশকতার পরিকল্পনাকারীদের একইভাবে সকলে মিলে প্রতিহত করতে হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন,সম্মানিত নগরবাসীই আমাদের শক্তি। তাদের সাথে করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেকোন ধরনের নাশকতাওবিশৃঙ্খলা প্রতিরোধে সক্ষম।পুলিশের পাশাপাশি সেনাবাহিনী,বিজিবি, র‍্যাবওবিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ সক্রিয় রয়েছেন অতএব নাশকতা কারীদের বিচ্ছিন্ন কর্মকাণ্ডে অহেতুক আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।উক্ত প্রেসব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশকমিশনার(অ্যাডমিন)মোঃসরওয়ার, বিপিএম-সেবা(অতিরিক্ত আইজি) অতিরিক্ত পুলিশকমিশনার(ক্রাইম অ্যান্ড অপারেশনস)এস এনমোঃ নজরুল ইসলাম পিপিএম ;অতিরিক্ত পুলিশকমিশনার(সিটিটিসি)মোঃমাসুদ করিম ; অতিরিক্ত পুলিশকমিশনার(ডিবি) মোঃশফিকুল ইসলাম বিপিএম, পিপিএমসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।