৪লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস সিংড়ায়

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram


নাটোরের সিংড়ায় সেনাবাহিনী ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে সিংড়া বাজারে অবৈধভাবে সংরক্ষিত ও বিক্রয়ের জন্য রাখা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং পুড়িয়ে দেয়া হয়।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে সিংড়া বাজারে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর টহল দল ও উপজেলা মৎস্য দপ্তর।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাজার এলাকার তিনটি দোকানে ব্যাপক তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে উপজেলা কোর্টমাঠ চত্বরে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, উদ্ধারকৃত জালসমূহ তাৎক্ষণিকভাবে উপজেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয় এবং সেনাবাহিনীর উপস্থিতিতে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। চলনবিলের মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ