— বিজ্ঞাপন —

৪ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস, একজনকে জরিমানা সিংড়ায়

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram


নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একজনকে জরিমানা করা হয়।

সোমবার (১৪ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

— বিজ্ঞাপন —

ভ্রাম্যমান আদালত উপজেলার রাণীনগর, সিধাখালী ও জলারবাতা এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করে। এসময় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মৎস্য শিকারের অভিযোগে রানীনগর গ্রামের মোঃ রফিকুল ইসলামকে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ অনুসারে এক হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, চলনবিলের মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗