৬,০০০ বছর আগের সুর প্রাচীনতম ট্রাম্পেট হিসেবে শামুকের খোলস আবিষ্কার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বার্সেলোনা: মানব সভ্যতার প্রথম সঙ্গীত যন্ত্রের সন্ধান মিলল স্পেনে। বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ ও ট্রাম্পেটবাদক মিকুয়েল লোপেজ গার্সিয়া এবং তাঁর সহকর্মী মার্গারিটা দিয়াজ-আন্দ্রেউ প্রায় ৬,০০০ বছর পুরনো ১২টি বড় শামুকের খোলস আবিষ্কার করেছেন। এই শামুকের খোলসগুলো নিওলিথিক যুগের কাতালোনিয়ার বসতি এবং খনি থেকে পাওয়া যায়।

গবেষকরা জানান, খোলসগুলোর সূঁচাল অংশ কেটে ফেলা হয়েছে, যা নির্দেশ করে এগুলো প্রাথমিক ট্রাম্পেট বা বাঁশি হিসেবে ব্যবহৃত হতো। লোপেজ গার্সিয়া সম্প্রতি খোলসগুলোর উপর শব্দ পরীক্ষা করেন এবং বললেন, এর সুর “সত্যিই শক্তিশালী ও স্থিতিশীল” এবং আধুনিক ফরাসি হর্নের মতো।

শুধু বাজানোর ধরন পরিবর্তন করলেই সুর ও স্বর পরিবর্তন সম্ভব। লোপেজ গার্সিয়া বলেন, “এই খোলসগুলো পুরো মানব ইতিহাসে পরিচিত প্রথম বাদ্যযন্ত্রের মধ্যে অন্যতম। এগুলো আধুনিক ট্রাম্পেট ও ট্রোম্বোনের প্রাচীনতম রূপ।”

গবেষকরা মনে করছেন, খোলসগুলোকে কেবল যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো না, বরং শৈল্পিক বাদ্যযন্ত্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। বিশেষ করে বিভিন্ন সম্প্রদায় বা খনি শ্রমিকদের মধ্যে বার্তা আদান-প্রদানে এগুলো ব্যবহৃত হতো।

প্রাচীনতম সঙ্গীত যন্ত্রের এই আবিষ্কার মানব সভ্যতার সঙ্গীত এবং যোগাযোগের ইতিহাসে নতুন আলো ফেলে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ