— বিজ্ঞাপন —

সাতটি বিভাগে কালবৈশাখীর ঝুঁকি, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি

৭ বিভাগে কালবৈশাখীর ঝুঁকি, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি
৭ বিভাগে কালবৈশাখীর ঝুঁকি, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দেশের সাত বিভাগে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের নদীবন্দরগুলোতে সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই বিশেষ সতর্কবার্তা জারি করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এ ছাড়া আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত আরেকটি বুলেটিনে বলা হয়, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

— বিজ্ঞাপন —

বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকাবাসীকে সতর্ক থাকার এবং নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗