৮ মার্চ ‘বোধ’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

‘বোধ’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে আগামী ৮ মার্চ বিকেল ৩টায়। প্রদর্শনী চলবে ১০ মার্চ পর্যন্ত। প্রতিদিনই বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে। প্রদর্শনীটি শাহবাগের ছবির হাটে অনুষ্ঠিত হবে। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

আলোকচিত্র প্রদর্শনীটি কিউরেট করেছেন তানজিমুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী কে এম আসাদ। তার তত্ত্বাবধানে দুই মাসের কর্মশালায় অংশগ্রহণ করেন মো. আবু সুফিয়ান জুয়েল, জীবন আহমেদ, সৈয়দ মাহামুদুর রহমান, মেহেদী হাসান ও মো. সাজ্জাদ হোসেন।

 

বিজ্ঞাপন

 

 

এ পাঁচজন আলোকচিত্রী অংশগ্রহণ করে শেখার চেষ্টা করেছেন কীভাবে একটি বিষয়ের দিকে তাকাতে হয় এবং সেটিকে আলোকচিত্রের মাধ্যমে একটি গল্পের আকার দেওয়া যায়। আলোকচিত্রীরা নিজেদের জীবনের কাছাকাছি একটি গল্প বলার চেষ্টা করেছেন।

 

বিজ্ঞাপন

যদিও তারা ব্যক্তি বা একটি গোষ্ঠীর গল্প বলছেন, কিন্তু সবার প্রয়াস ছিল নিজেদের অনুভূতি প্রকাশ করা। যে বোধের ভেতর দিয়ে নিজে গেছেন এবং প্রয়োজন মনে করেছেন সেটি প্রকাশ করার।

ইমি/ পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ