সরাইলে ভ্রাম্যমাণ আদালতে’র অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নারী দালাল আটক

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিখা রানী দাস (৫৫) নামের এক নারী দালালকে আটক করে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতে এ সাজা প্রদান করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি দালাল চক্র দীর্ঘদিন যাবত সাধারণ রোগীদের নানাভাবে বুঝিয়ে স্থানীয় ক্লিনিকে পরিক্ষা-নীরক্ষা ও অন্যান্য চিকিৎসা নিতে ফুসলানো’র দায়িত্ব পালন করছে। যার ফলে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন বলেন, অভিযান চলাকালে দালাল চক্রের সদস্য শিখা রানী দাস’কে হাতেনাতে আটক করা হয় এবং তিনি তার অপরাধ স্বীকার করলে দণ্ডবিধি ১৮৬০ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ