কক্সবাজার বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় গরীব, দুঃস্থ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং অন্যান্য সামগ্রী বিতরণ

লেখক: জিহাদুল ইসলাম জিহাদ
প্রকাশ: ৪ মাস আগে
কক্সবাজার বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় গরীব, দুঃস্থ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং অন্যান্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : কক্সবাজার জেলার কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়ন কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গরীব, দুঃস্থ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক বাংলাদেশের অসহায়, গরীব, দুঃস্থ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং অন্যান্য উপহার সামগ্রী বিতরণের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে কক্সবাজার রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র এবং অন্যান্য উপহার সামগ্রী বিতরণের পরিকল্পনা করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এর উপস্থিতিতে তুমব্রু বিওপি’র দায়িত্বপূর্ণ ৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুমানিক ৪০০ জন গরীব, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

কক্সবাজার বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় গরীব, দুঃস্থ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং অন্যান্য সামগ্রী বিতরণ

কক্সবাজার বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় গরীব, দুঃস্থ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং অন্যান্য সামগ্রী বিতরণ

এছাড়াও বাইশফাঁড়ি, তুইঙ্গাঝিরি, রেজুআমতলী, গর্জনবুনিয়া এবং রেজুপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সর্বমোট ৪০০টি কম্বল, ৫০টি টি-শার্ট, বাচ্চাদের ১০০টি সোয়েটার ও ১০০টি ফুলহাতা গেঞ্জি এবং ২০টি ফুটবল বিতরণ করা হয়েছে। এছাড়াও নির্মাণাধীন তুমব্রু উচ্চ বিদ্যালয়ের জন্য নগদ ৩০,০০০/- টাকা আর্থিক অনুদান, ৩০ ব্যাগ সিমেন্ট এবং ০৩টি হেফজখানায় ৩০টি কোরআন শরিফ এবং ২৮০ টি নূরাণী কায়দা বিতরণ করা হয়েছে।

অধিনায়ক বলেন, “বিজিবি সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।