
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৮ (আট) কেজি গাঁজাসহ দুই জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নাজমা বেগম (৫০), স্বামী মোহাম্মদ আলী ওরফে মামুদ আলী, পিতা মৃত মুন্তাজ আলী, মাতা জহিরন। তিনি ঢাকার ধামরাই থানার বাটুলিয়া গ্রামের বাসিন্দা। অপর গ্রেপ্তারকৃত পাপড়ী আক্তার (২২), স্বামী মো. রমজান আলী, পিতা মো. আজাদ, মাতা চায়না আক্তার। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চেউরিয়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
