হাজারীবাগে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেখক: Sanjida
প্রকাশ: ২ মাস আগে
হাজারীবাগে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে দ্বীন ইসলাম ইমন (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঝিগাতলার নতুন রাস্তার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত ইমন বরগুনা সদর থানার আব্দুল হাকিমের ছেলে। হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন জানান, শনিবার গভীর রাতে ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং ব্যক্তিগত সম্পর্কজনিত বিষয় থাকতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • হাজারীবাগে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার