— বিজ্ঞাপন —

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক নীতি নির্ধারণী সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক নীতি নির্ধারণী সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক নীতি নির্ধারণী সভা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আয়োজন করা এই সভায় দেশের প্রধান নীতি নির্ধারণী কর্মকর্তারা অংশ নেন। সভায় অর্থ মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী, আইনমন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করে প্রশাসনিক কার্যক্রম শুরু করেন। সভার পূর্বে তিনি চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত একটি বিশেষ বৈঠকে অংশগ্রহণ করেন।

— বিজ্ঞাপন —

সভায় নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রকল্পের বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি শুরু করবে বলে জানা গেছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗