দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস বাংলা’র বিশেষ ফ্লাইট ঘোষণা

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস বাংলা’র বিশেষ ফ্লাইট ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুইটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে ফ্লাইটগুলো পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

প্রথম বিশেষ ফ্লাইটটি আজ বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেবে।

দ্বিতীয় ফ্লাইটটি আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে। দুবাই থেকে একই ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবে।

এছাড়া আটকে পড়া প্রবাসীদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ক্রু সদস্যদেরও দেশে ফিরিয়ে আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই বিশেষ উদ্যোগে প্রবাসীদের দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

  • দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস বাংলা’র বিশেষ ফ্লাইট ঘোষণা