উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে অজ্ঞাত একটি যানের ধাক্কায় প্রান্ত মণ্ডল নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের ইচলাদী এলাকার উত্তর পাশের শেখ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্ত মণ্ডল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রূপধন এলাকার বাসিন্দা পুলিন মণ্ডলের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ওই সদস্য ঢাকা থেকে মোটরসাইকেলে বরিশালের দিকে যাচ্ছিলেন। ইচলাদী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ