মানিকগঞ্জে ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও রাঁধাগোবিন্দের লীলাকীর্তন

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

সুরেশ চন্দ্র রায়, স্টাফ রিপোর্টারঃমানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়ায় (কালাচাঁদবাড়ি) পূণ্যতীর্থস্থান স্বর্গীয় মহীন্দ্র নাথ গোস্বামীর বাসভবনে অনুষ্ঠিত হচ্ছে ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও রাঁধাগোবিন্দের লীলাকীর্তন। চারদিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে ভক্ত-অনুরাগীদের ব্যাপক সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।

১৪ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) শুক্রবার শ্রীমদ্ভাগবত পাঠের মাধ্যমে এমহতী অনুষ্ঠানের শুভ সুচনা হয়। অনুষ্ঠানে ভাগবত পাঠ করেন টাঙ্গাইলের কালিহাতীর শ্রী উজ্জ্বল চক্রবর্তী। পাঠান্তে অধিবাস কীর্তন পরিবেশন করেন মানিকগঞ্জের বানিয়াজুরি এলাকার শ্রী অনিল সরকার ও তার দল। এ ধর্মীয় অনুষ্ঠানে পৌরহিত্যের দায়িত্ব পালন করেন টাঙ্গাইলের মহেড়ার শ্রী বিষ্ণু চক্রবর্তী।

১৫ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) শনিবার অরুণোদয় থেকে শুরু হয়ে ১৬ ফাল্গুন (১ মার্চ) রবিবার পর্যন্ত চলে শ্রী শ্রী মহানামসুধা পরিবেশনা। নামসূধা পরিবেশনায় অংশগ্রহণ করেন সুবল সখা সম্প্রদায়, বিশ্ববাণী সম্প্রদায়, সন্তোষ পাগল সম্প্রদায়, মা পার্বতী সম্প্রদায় ও বিষ্ণু পূজা সম্প্রদায়।

১৭ ফাল্গুন (২ মার্চ) সোমবার অরুণোদয় থেকে শুরু হয়ে মঙ্গলবার ভোরবেলা পর্যন্ত শ্রীশ্রী রাঁধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশিত হবে। লীলাকীর্তন পরিবেশন করছেন ফরিদপুরের সুবীর বৈদ্য, টাঙ্গাইলের শ্যামলা রানী মণ্ডল এবং জয়পুরহাটের প্রিয়া রায়।

১৮ ফাল্গুন (৩ মার্চ) মঙ্গলবার শ্রীশ্রী রাধাকালাচাঁদ বিগ্রহের ভোগ, কুঞ্জভঙ্গ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।