বেতন দাবিতে সড়ক অবরোধ, তেজগাঁও- মহাখালী রুটে থমকে ছিল যান চলাচল

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ সপ্তাহ আগে
 বেতন দাবিতে সড়ক অবরোধ, তেজগাঁও- মহাখালী রুটে থমকে ছিল যান চলাচল

রাজধানীর ঢাকার মহাখালী-নাবিস্কো এলাকায় বেতন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা। এতে তেজগাঁও লিংক রোডের মুখে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।

রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার পর প্রায় ৭০০-৮০০ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। এতে তেজগাঁও থেকে মহাখালী-উত্তরা এবং উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

তবে বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং যান চলাচল পুনরায় চালু হয়।

এসময় ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মহাখালী ফ্লাইওভার এবং গুলশান-বনানী সংলগ্ন সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল করার নির্দেশনা দেওয়া হয়, যাতে যাত্রীদের ভোগান্তি কমানো যায়।

পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ না নিলে পুনরায় আন্দোলনের আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • তেজগাঁও- মহাখালী রুটে থমকে ছিল যান চলাচল
  • বেতন দাবিতে সড়ক অবরোধ